মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ছড়ানো: প্রধান আসামি হাসপাতালে, চারজন রিমান্ডে

মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ছড়ানো: প্রধান আসামি হাসপাতালে, চারজন রিমান্ডে

ঢাকা প্রেস-নিউজ ডেস্যক:-

 

কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে প্রধান আসামি ফজর আলীকে আটক করা হয়। বাকি চারজনকে শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
 

স্থানীয়দের হাতে ধরা পড়ে মারধরের শিকার হওয়ায় গুরুতর আহত ফজর আলীকে বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাশেদুল হক চৌধুরী জানান, সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে গ্রেপ্তার চারজনকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
 

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে, যখন হোমনা থেকে বাবার বাড়ি মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে বেড়াতে আসেন এক নারী। অভিযোগ রয়েছে, শহিদ মিয়ার ছেলে ফজর আলী ঘরের দরজা খুলে কৌশলে ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনার সময় আশপাশের কয়েকজন এসে ভুক্তভোগীকে বিবস্ত্র অবস্থায় দেখে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
 

এ ঘটনায় শুক্রবার (২৭ জুন) বিকেলে মুরাদনগর থানায় ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী নারী, যিনি একজন দুবাই প্রবাসীর স্ত্রী এবং দুই সন্তানের জননী।