সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:০৪:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ই-রিটার্নে করদাতাদের ব্যাপক সাড়া, প্রথম ১০ দিনে জমা প্রায় ১ লাখ

ই-রিটার্নে করদাতাদের ব্যাপক সাড়া, প্রথম ১০ দিনে জমা প্রায় ১ লাখ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে গত ৪ আগস্ট। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, মাত্র ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কার্যক্রম উদ্বোধন করেন। ২০২৪-২৫ কর বছরে ই-রিটার্ন দাখিল শুরু হয়েছিল ৯ সেপ্টেম্বর এবং প্রথম ১০ দিনে জমা পড়েছিল মাত্র ২০ হাজার ৫২৩টি রিটার্ন।
 

এনবিআরের ৩ আগস্টের বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিদের ছাড়া দেশের সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে ১১ আগস্টের সংশোধিত আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।
 

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যায় কেউ নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে, ৩১ অক্টোবরের মধ্যে যুক্তিসহ সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে পেপার রিটার্ন জমা দেওয়া যাবে।
 

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন দাখিলের পর স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তিস্বীকার পত্র ও আয়কর সনদ প্রিন্ট করাও সম্ভব।
 

ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য এনবিআর ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে কল সেন্টার চালু রেখেছে। এছাড়া http://www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service অপশনে লিখিতভাবে সমস্যা জানিয়ে সমাধান পাওয়া যাচ্ছে।
 

এনবিআর করদাতাদের আহ্বান জানিয়েছে, নির্ধারিত সময়ে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে ই-রিটার্ন দাখিলের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে।