বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোন আক্ষেপ নেই ‘বাজবল’ নিয়ে ম্যাককালামের

কোন আক্ষেপ নেই ‘বাজবল’ নিয়ে ম্যাককালামের

টেস্ট ক্রিকেটের বহুল আলোচিত ‘বাজবল’ মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়ার কাছে। অনেকেই প্রশ্ন তুলছেন ইংলিশ টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামের সৃষ্ট এই খেলার ধরন নিয়ে। কিন্তু ম্যাককালাম এসব নিয়ে চিন্তিত নন। এজবাস্টন টেস্টে হেরে গেলেও তাদের কৌশলের যথার্থতা প্রমাণ হয়েছে বলেই মনে করেন ইংল্যান্ড কোচ। সেইসঙ্গে তিনি শিষ্যদের নিয়ে গর্বিতও বটে।

ইংল্যান্ড টেস্ট কোচ ম্যাককালাম বলেছেন, ‘ছেলেদের নিয়ে আমি গর্বিত। কখনও কখনও কিছু ব্যাপার আমাদের পক্ষে আসেনি, তবে খেলাটির ধরনই এমন। আমি এবং অধিনায়ক বিশ্বাস করি, এভাবে খেললেই আমাদের সবচেয়ে সেরা সুযোগ আসবে।


পাঁচদিন ধরে যারা টেস্ট ম্যাচটি দেখেছেন, তাদের মধ্যে খুব বেশি লোক আমাদের খেলার ধরন নিয়ে ভিন্নমত পোষণ করলে আমি অবাকই হব। সবাই বিনোদন পেয়েছে। সবসময় জেতা সম্ভব নয়।  আমরা আবার ঘুরে দাঁড়াব।  ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি সত্যিই গর্বিত।’


ম্যাচের জয়-পরাজয়ের চেয়েও দর্শকদের বিনোদন দিতে পেরে খুশি ম্যাককালাম, ‘অবশ্যই ম্যাচ জিততে পারলে আমাদের ভালো লাগত… কখনও কখনও খেলার ধরনই এমন… তবে আমার মনে হয়, যেভাবে আমরা খেলেছি, এতে আমাদের কৌশলের যথার্থতাই ফুটে উঠেছে। আমরা একটু সৌভাগ্যের ছোঁয়া পেলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। অসাধারণ একটি টেস্ট ম্যাচ ছিল। ভিন্ন কৌশলের দুই দলের দারুণ লড়াই ছিল।

তবে হেভিওয়েট বক্সিং ম্যাচের মতোই, সবার একই কৌশলে খেলা জরুরি নয়। চমৎকার একটি টেস্ট ম্যাচ ছিল এটি এবং আমি নিশ্চিত, বিশ্বজুড়ে যারা খেলাটি দেখেছে এবং এজবাস্টনে যারা ছিল, আমরাসহ সবাই দারুণ উপভোগ করেছি।’