সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ১৮ বি‌লিয়ন ডলারের বাণিজ্য ঘাটতিতে দেশ

আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ১৮ বি‌লিয়ন ডলারের বাণিজ্য ঘাটতিতে দেশ

আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। চলতি অর্থবছরের জুলাই-এপ্রিলে তিন হাজার ৩৬৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এ সময় আমদানি করা হয়েছে পাঁচ হাজার ২৩৭ কোটি ডলারের পণ্য। এতে ২০২৩-২৪ অর্থবছরের ১০ মাসে এক হাজার ৮৭০ কোটি (১৮.৭০ বিলিয়ন) ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।


বর্তমান বিনিময় হার হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দুই লাখ ২০ হাজার ৬৩৬ কোটি টাকা। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-এপ্রিল) বৈদেশিক লেনদেন ভারসাম্যের (ব্যালান্স অব পেমেন্ট) পরিসংখ্যান প্রকাশ করেছে। ডলার সংকটের কারণে আমদানি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেয় সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। ফলে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি কিছুটা কমেছে।


তবে ঘাটতি বাড়ছে চলতি হিসাবের। কারণ বিদেশি ঋণ ও বিনিয়োগ আগের তুলনায় কমেছে। রপ্তানি আয়ও কমেছে। অন্যদিকে আগের নেওয়া ঋণ পরিশোধের চাপ বেড়েছে। এতে বহির্বিশ্বের সঙ্গে দেশের সামগ্রিক লেনদেনে বড় ঘাটতি তৈরি হচ্ছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডলার সংকট কাটাতে নানা উপায়ে আমদানি নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়েছে সরকার।

 

একই সঙ্গে তুলনামূলক কম প্রয়োজনীয় বা বিলাসী পণ্যের এলসি খোলার সময় শতভাগ পর্যন্ত নগদ মার্জিনের শর্ত দেওয়া আছে। এসব কারণে আমদানি কমেছে। বিদেশি বিনিয়োগ : দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে। গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল বাংলাদেশ যেখানে ৩৭৩ কোটি ডলারের এফডিআই পেয়েছিল। গেল অর্থবছরের একই সময় এসেছে ৩৫৯ কোটি ডলার।