রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৩:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায়: ১ লাখ ৩১ হাজার ৪৩ জন অনুপস্থিত!

১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায়: ১ লাখ ৩১ হাজার ৪৩ জন অনুপস্থিত!

ঢাকা প্রেস নিউজ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ১ লাখ ৩১ হাজার ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 

পরীক্ষার পরিসংখ্যান: মোট পরীক্ষার্থী: ৪ লক্ষ ৮০ হাজার ৯৯৪ জন। উপস্থিত: ৩ লক্ষ ৪৯ হাজার ৫৫১ জন। অনুপস্থিত: ১ লক্ষ ৩১ হাজার ৪৪৩ জন। বহিষ্কৃত: ৯ জন।
 

বিভাগ অনুযায়ী অনুপস্থিতি:

বিভাগ স্কুল-২ ও স্কুল কলেজ মোট
ঢাকা ১৮,৮৬৬ ২২,৪৩৮ ৪১,৩০৪
চট্টগ্রাম ১০,৪৫৮ ১৫,৩৭৭ ২৫,৮৩৫
রাজশাহী ৬,৩৩৪ ৮,২৩১ ১৪,৫৬৫
খুলনা ৫,৭৮৯ ৭,০৩১ ১২,৮২০
সিলেট ৫,৪৭৮ ৬,৭০৯ ১২,১৮৭
বরিশাল ৫,০১৭ ৫,৭৩৪ ১০,৭৫১
রংপুর ৪,৯৭৫ ৫,৮০৭ ১০,৭৮২
ময়মনসিংহ ৭,৫০৩ ৫,৩০৭ ১২,৮১০

 

অনুপস্থিতির কারণ:

এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অন্যান্য কারণকে অনুপস্থিতির জন্য দায়ী করেছেন। তিনি উল্লেখ করেছেন যে গতবারের তুলনায় এবার উপস্থিতির হার বেশি।
 

 

লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর, উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক ও প্রায়োগিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
 

১৮তম শিক্ষক নিবন্ধন:

এই নিবন্ধনের মাধ্যমে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।