মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে ১৫ জন অপহৃতকে উদ্ধার। 

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে ১৫ জন অপহৃতকে উদ্ধার। 

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের স্বীকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা গেলেও অনেকেই পালিয়ে গেছে বলে জানা গেছে। 


২৪ জানুয়ারি শুক্রবার দুপুর ১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার একটি গহীন পাহাড়ে এ অভিযান চালায় টেকনাফ থানা পুলিশ। অভিযানে আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)। তারা দীর্ঘদিন ধরে এই অপহরণ বাণিজ্য চালিয়ে আসছিলো। 


উদ্ধারকৃতদের মাঝে রয়েছে, ৫ জন বাংলাদেশি, ১০ জন রোহিঙ্গা, যাদের মধ্যে ছিলো ৬ জন শিশুও। তারা উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।


উদ্ধারকৃতদের ভাষ্যমতে , অপহরণকারীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ১০/১৫ দিন ধরে ধাপে ধাপে ঘটনাস্থলে (গহীন পাহাড়ে) নিয়ে আসে এবং পরে নির্যাতন চালিয়ে অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। 


এ ব্যপারে কক্সবাজারের জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে যথাযথ  আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।