বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু

কাইয়ুম চৌধুরী,বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):-

 

 

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন কিশোর বন্ধু মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তাঁরা তিনজনই মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচজন বন্ধু মিলে রেললাইনের ওপর বসে গল্প করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন হঠাৎ তাদের দিক দিয়ে চলে আসে। ট্রেনের ধাক্কায় আরাফাত, আনিস ও রিয়াজ ঘটনাস্থলেই নিহত হন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান অপর দুই বন্ধু।

চট্টগ্রাম রেলওয়ে থানার পরিদর্শক এস এম শহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়েছি, রেল দুর্ঘটনায় তিন কিশোর মারা গেছে। আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়দের মতে, রেললাইনের পাশে নিরাপত্তার ঘাটতি ও সচেতনতার অভাবই এই দুর্ঘটনার জন্য দায়ী। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।