রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:০২:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তি: আইনমন্ত্রীর বক্তব্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তি: আইনমন্ত্রীর বক্তব্য

ঢাকা প্রেস নিউজ


ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

 

এই ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, "ডিবি কার্যালয়ে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক তাদের নিরাপত্তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন। তারা চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাদের বাধা দেওয়া হয়নি।"
 

মুক্তিপ্রাপ্ত ছয় সমন্বয়ক হলেন: মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
 

উল্লেখ্য, গত ২৬ জুলাই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এবং ২৭ জুলাই সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে ২৮ জুলাই রাতে ডিবি হেফাজতে থেকে তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এই ঘটনা নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পর তাদের মুক্তির বিষয়ে আদালতে রিটও করা হয়েছিল।