সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:০৯:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পায়রা বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায়: লোডশেডিং কমার আশা

পায়রা বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায়: লোডশেডিং কমার আশা

ঢাকা প্রেস নিউজ

পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রটি আবার পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। গত ২৫ জুন থেকে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা ৬২২ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি সোমবার বিকেল ৪টা ৪০ মিনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

 

এই বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ২৪৪ মেগাওয়াট। পূর্ণ ক্ষমতায় চালু হওয়ায় দেশের বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেয়ে লোডশেডিং কমার আশা করা হচ্ছে।
 

কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত। বাংলাদেশ-চায়না পাওয়া কোম্পানি (বিসিপিসি) নামে এই যৌথ প্রতিষ্ঠানটি পটুয়াখালীর পায়রায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে। বিদ্যুৎ কেন্দ্রটির মালিকানায় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) সমান অংশীদার (৫০:৫০)। বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লা ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়।
 

এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূর্ণ সক্ষমতায় চালু থাকায় বিদ্যুৎ সরবরাহ আরও নির্ভরযোগ্য হবে এবং লোডশেডিং কমে জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।