সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে অভিসিক্ত অ্যাটকিনসনের ৭ উইকেট নিয়ে রেকর্ড

জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে অভিসিক্ত অ্যাটকিনসনের ৭ উইকেট নিয়ে রেকর্ড

জেমস অ্যান্ডারসন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামছেন। তাই এই ম্যাচে দর্শকদের বেশি আগ্রহের জায়গে সে। কিন্তু পারফরম্যান্স দিয়ে প্রথম দিনের সবটা আলো একাই কেড়ে নিলেন গাস অ্যাটকিনসন। অভিষেকেই ৪৫ রানে ৭ উইকেট শিকার করে রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী এই এই ইংলিস পেসার।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নেমে ম্যাচের একাদশ ওভারে উইকেটের দেখা পান অ্যাটকিনসন। ব্র্যাথওয়েটকে বোল্ড করে লাল বলের ক্রিকেটে প্রথমবার উইকেটের স্বাদ নেন এই পেসার। এক ওভার পর তিনি ফিরিয়ে দেন কার্ক ম্যাকেঞ্জিকে। ড্রাইভ করে স্লিপে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার। 

নিজের করা প্রথম ৫ ওভারে ৪ মেডেনসহ ২ রান খরচায় ২ উইকেট নিয়ে প্রথম স্পেল শেষ করেন অ্যাটকিনসন। লাঞ্চের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এই তরুণ। নিজের নবম ওভারে চার বলের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি। আলিক আথানেজ প্রথম স্লিপে ধরা পড়ার পরের বলেই বিদায় করেন তিনি অভিজ্ঞ জেসন হোল্ডারকে। 

হ্যাটট্রিক বলটি ঠেকিয়ে দিলেও পরের বলে কিপারের কাছে ক্যাচ দেন জশুয়া ডি সিলভা। পরের ওভারে চারটি চার হজম করেন অ্যাটকিনসন। কিন্তু ঘুরে দাঁড়াতেও সময় নেননি এই পেসার। নিজের পরের ওভারের প্রথম তিন বলের মধ্যে আলজারি জোসেফ ও শামার জোসেফকে ফিরিয়ে ৭ উইকেট নেন ইনিংসে।

লর্ডসে টেস্ট অভিষেকে ৭ বা এর বেশি উইকেট নেয়া চতুর্থ বোলার অ্যাটকিনসন। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ান পেসার বব ম্যাসি দুই ইনিংসেই নিয়েছিলেন ৮টি করে উইকেট। অ্যাটকিনসনের এমন তাণ্ডবে ৩ উইকেটে ৮৮ রান থেকে ১২১ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৭ উইকেট হারায় তারা স্রেফ ৩৩ রানে।