সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:১৬:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

দক্ষিণ হালিশহরে হালনাগাদ ভোটার আইডির ছবি তোলার কার্যক্রম পরিদর্শনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

দক্ষিণ হালিশহরে হালনাগাদ ভোটার আইডির ছবি তোলার কার্যক্রম পরিদর্শনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:২২ ফেব্রুয়ারি ( চট্টগ্রাম):-


৩৯ নং ওয়ার্ডে নতুন ভোটারদের সরজমিনে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (বন্দর জোন) সালমা নাজনীন।


 

দক্ষিণ হালিশহরে হালনাগাদ ভোটার আইডির ছবি তোলার কার্যক্রম পরিদর্শনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা



এই কার্যক্রম কে‌ সহযোগিতা করতে নিরালস পরিশ্রম করে যাচ্ছেন স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
 

নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে নতুন ভোটারদের ছবি তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন বন্দর জোনের কর্মকর্তা গণ।

 

দক্ষিণ হালিশহরে হালনাগাদ ভোটার আইডির ছবি তোলার কার্যক্রম পরিদর্শনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা — ছবি ২



সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ছবি তোলার এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা সালমা নাজনীন।

তবে কাগজপত্র জটিলতার কারণে অনেক তরুণ প্রজন্মের নতুন ভোটার আইডির ছবি তোলার সময় বাদ পড়েছেন বলে‌ অভিযোগে জানা গেছে। 


 

দক্ষিণ হালিশহরে হালনাগাদ ভোটার আইডির ছবি তোলার কার্যক্রম পরিদর্শনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা — ছবি ৩



০১/০১/২০০৮ ইং এর মধ্যে যাদের জন্ম তাঁরাই নতুন হালনাগাদ ভোটার হিসেবে আগামীতে তালিকা ভুক্ত হবেন।
 

সবাই কে এই কার্যক্রমের আওতায় এসে বর্তমান সরকার কে সহযোগিতা করতে অনুরোধ জানান বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী ও সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান।
 

আগত তরুণ প্রজন্মের ভোটার গণ হালনাগাদ এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে উচ্ছাস প্রকাশ করে।

এর মধ্যে নারী ও তরুণী ভোটার‌ হতে আসাদের খুব উৎসাহ প্রকাশ করেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী নির্বাচন কর্মকর্তা (বন্দর জোন) সালমা নাজনীন বলেন , আজকের মধ্যেই ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড এর‌ প্রায় ১৫শত নতুন ভোটারের ডাটা এন্ট্রি সহ ছবি তোলার কার্যক্রম সম্পন্ন করা হবে। তবে অনলাইনে ভোটারদের কার্যক্রম চলমান থাকবে, সেটি ও মূল তালিকায় যুক্ত হবে।