বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইসিসির বোলিং র‍্যাংকিংয়ের সেরা দশে সাকিব

আইসিসির বোলিং র‍্যাংকিংয়ের সেরা দশে সাকিব

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরে গেলেও বল হাতে দারুণ করেছেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডেতে ৯ রানে ১ উইকেট ও দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানে ২ উইকেট পেয়েছেন। আর শেষ ওয়ানডেতে ১০ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান, পেয়েছেন ১টি উইকেট। এমন বোলিংয়ের পুরস্কার পেলেন সাকিব।

আইসিসির বোলিং র‌্যাংকিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা যায়, তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। ৬১৮ রেটিং পয়েন্ট এই বাঁহাতি স্পিনারের। 


৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন অজি পেসার জশ হ্যাজেলউড। দুয়ে ভারতের মোহাম্মদ সিরাজ। তিনে আরেক অজি মিচেল স্টার্ক। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা রশিদ খান রয়েছেন তালিকার চারে।

সেরা দশের মধ্যে থাকা অন্য বোলাররা হলেন ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), মুজিব উর রহমান (আফগানিস্তান), ট্রেন্ট বোল্ট  (নিউজিল্যান্ড), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।