মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৫:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চীনের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে ১০ জনের প্রাণহানি, নিখোঁজ ১৮ জন

চীনের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে ১০ জনের প্রাণহানি, নিখোঁজ ১৮ জন

চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে প্রবল বৃষ্টিতে দশজনের প্রাণহানি এবং ১৮ জন নিখোঁজ হয়েছে। সরকারি সংবাদ মাধ্যমের খবরে রোববার এ কথা বলা হয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে চলা বিপর্যকর আবহাওয়া পরিস্থিতিতে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা।

চীনের সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার বেইজিং বলছে, গত মাসে প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৪৭ জন মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে।


রোববার বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শুলান শহরে প্রবল বৃষ্টিতে আরও ছয়জন মারা গেছে এবং নিখোঁজ হয়েছে চারজন।

সিনহুয়া আরও বলছে, এ এলাকায় ভারি বর্ষণ মূলত শেষ হয়েছে। ইতিমধ্যে ১৯ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া এবং ২১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ঘুর্ণিঝড় ডকসুরি চীনের ভূখন্ডে আঘাত হানার পর থেকে দেশটিতে ভারী বর্ষণ শুরু হয়।