বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

লঘুচাপের প্রভাবে দিনভর কুড়িগ্রামে দমকা হাওয়াসহ বৃষ্টি

লঘুচাপের প্রভাবে দিনভর কুড়িগ্রামে দমকা হাওয়াসহ বৃষ্টি

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কুড়িগ্রামে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে দমকা হাওয়া।

 

লঘুচাপের প্রভাবে দিনভর কুড়িগ্রামে দমকা হাওয়াসহ বৃষ্টি


 

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে হঠাৎ এমন আবহাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
 

বৃষ্টির কারণে শহরের ব্যস্ত সড়কগুলো হয়ে পড়েছে ফাঁকা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হয়েছে তারা ছাতা ও রেইনকোট ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছে। তবে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক ভাবে কম। বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও ব্যবসায়ীরা। 

 

লঘুচাপের প্রভাবে দিনভর কুড়িগ্রামে দমকা হাওয়াসহ বৃষ্টি — ছবি ২


 

শুক্রবার (৩০মে) সকাল ১১টায় শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক অটো রিকশাচালক অলস বসে সময় কাটাচ্ছেন। 
 

অটো রিকশাচালক হালিম (২৬) বলেন, সকালে বের হইছি অটো রিকশা নিয়ে, কিন্তু যাত্রী নাই। বৃষ্টি আর ঠান্ডা বাতাসে কেউ রাস্তায় বের হচ্ছে না। সকাল থেকে এখন পর্যন্ত মাত্র একটা ভাড়া পেয়েছি। কিস্তির চাপে বাধ্য হয়ে বৃষ্টির দিনেও রাস্তায় নামছি।

 

লঘুচাপের প্রভাবে দিনভর কুড়িগ্রামে দমকা হাওয়াসহ বৃষ্টি — ছবি ৩


 

কাপড় বিক্রেতা মাঈদুল ইসলাম বলেন, এই রকম আবহাওয়ায় ক্রেতা আসে না বললেই চলে। বৃষ্টির কারণে দোকান খুলেও বসে থাকতে হচ্ছে। সকাল থেকে বিক্রি করতে পারিনি। কষ্টের মধ্যে আছি। কর্মচারীর বেতন দিতে পারবো না।
 

কুড়িগ্রাম প্রেসক্লাব এর পাশের চা বিক্রেতা মোঃ  জলিল মিয়া বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দোকানে কেনা-বেচা খুবই কম। তবু দোকান খুলে বসে থাকি, যদি কিছু বেচা যায়।
 

এদিকে শহরের নিচু এলাকাগুলোতে কোথাও কোথাও পানি জমে গেছে। কাদা ও ভেজা রাস্তায় চলাচলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুক্রবার(৩০মে) দুপুর ১২টা পর্যন্ত ৩৩ দশমিক ৩ ডিগ্রী মিলিমিটার বৃষ্টি পরিমাপ করা হয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপ কমে গেলে আবহাওয়ার উন্নতি হবে।