সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিমান বাংলাদেশ এয়ারলাইনস নেবে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার

বিমান বাংলাদেশ এয়ারলাইনস নেবে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোয়িং–৭৮৭ এয়ারক্র্যাফটের জন্য দক্ষ ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার নেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে-কেউ।

 

পদের নাম: ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার
পদসংখ্যা: ১৪ (ক্যাপ্টেন ৯টি ও ফার্স্ট অফিসার ৫টি)
যোগ্যতা: সিএএবি/আইসিএও/এফএএ/ইএএসএ এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সধারী (এটিপিএল) হতে হবে। প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। ক্যাপ্টেন পদের ক্ষেত্রে উড়োজাহাজ চালনায় অন্তত আট হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। বোয়িং ৭৮৭ এয়ারক্র্যাফটে অন্তত তিন হাজার ঘণ্টা পাইলট ইন কমান্ডের অভিজ্ঞতা এবং অন্তত এক হাজার ঘণ্টা পাইলট ইন কমান্ড টাইপ অভিজ্ঞতা থাকতে হবে। ফার্স্ট অফিসার পদের ক্ষেত্রে উড়োজাহাজ চালনায় অন্তত চার হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। এয়ারক্র্যাফটে অন্তত তিন হাজার ঘণ্টা পিটু অভিজ্ঞতা এবং অন্তত ৫০০ ঘণ্টা পিটু–টাইপ অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের আগে ৯০ দিনের মধ্যে অন্তত তিনটি টেক অফ ও তিনটি অবতরণের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের (আইসিএও) মানদণ্ড অনুযায়ী, ইংরেজি লেভেল ৫ বা এর বেশি থাকতে হবে। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বয়স: সর্বোচ্চ ৬২ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন

 

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত; সম্প্রতি তোলা পাঁচ কপি রঙিন ছবি; বৈধ সিএএবি/আইসিএও/এফএএ/ইএএসএ এটিপিএল সনদ; জাতীয় পরিচয়পত্র ও প্রথম শ্রেণির বৈধ মেডিকেল সনদ; ফ্লাইং অভিজ্ঞতার সনদ ও লগবুকের শেষ দুই পৃষ্ঠার কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (তৃতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯। ই–মেইল: mgremp@bdbiman.com

আবেদনের শেষ সময়: ১৪ এপ্রিল ২০২৩।