রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১০:১১:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সহিংসতায় নিহতের সংখ্যা ১৪৭ জন: স্বরাষ্ট্রমন্ত্রী

সহিংসতায় নিহতের সংখ্যা  ১৪৭ জন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রেস নিউজ


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার (২৮ জুলাই) সাংবাদিকদের জানিয়েছেন যে, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে।

 

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনে ৫০০ জনের মৃত্যুর গুজব ছড়ানো হলেও, হাসপাতাল সূত্রসহ বিভিন্ন সূত্র থেকে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

মন্ত্রী জানান, আন্দোলনে নিহতদের মধ্যে কতজন ছাত্র, তা এখনও বিস্তারিতভাবে নিশ্চিত করা যায়নি। এই বিষয়ে আরও তদন্ত চলছে।
 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে।