সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৪:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দীর্ঘ এক বছর পড়ে আবারও জাতীয় দলে জাহানারা আলম

দীর্ঘ এক বছর পড়ে আবারও জাতীয় দলে জাহানারা আলম

সর্বশেষ ২০২৩ সালের মে মাসে বাংলাদেশে জার্সিতে খেলেছেন জানারা আলম। মাঝে এশিয়া কাপ, বিশ্বকাপসহ ঘরের মাঠে ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষেও দলে ছিলেন না তারকা পেসার জাহানারা আলম। এরপর মাঝে দীর্ঘ ১ বছর কেটে গেলেও ডাক পাচ্ছিলেন না তিনি। অবশেষে আসন্ন এশিয়া কাপে আবারও দেশের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন জাহানারা। সবশেষ নারী ডিপিএলে হন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। যা তাকে শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এশিয়া কাপ দলে সুযোগ পাইয়ে দেয়। 

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও পথহারা হননি জাহানারা। ফেরার লড়াইয়ে সর্বোচ্চটুকু দিয়ে নিজেকে প্রস্তুত রেখেছেন যেকোনো সময়ের জন্য। শুক্রবার বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘প্রতিটি সময় আমি নিজেকে প্রস্তুত রেখেছি যেন নারীর দলে যখনই আমার প্রয়োজন হবে আমি যেন প্রস্তুত হয়ে থাকতে পারি।’

 

জাহানারা আরও বলেন, ‘চেষ্টা করেছি যেন ভালো পারফরম্যান্স করতে পারি। প্রতিটি সময় আমি নিজেকে প্রস্তুত রেখেছি। যেন নারী দলে যখনই আমার প্রয়োজন হবে, প্রস্তুত থাকতে পারি। শেষ প্রিমিয়ার লিগেও দারুণ পারফরম্যান্স হয়েছে৷ দীর্ঘ ৯ মাসের পরিশ্রম বলতে পারেন। সবকিছু মিলিয়ে এটা দারুণ অনুভূতি যে আমি আবারও বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারব।’