সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:১৬:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বনপাড়া বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৪ জন আহত

বনপাড়া বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৪ জন আহত

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে পিকনিকের যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৪ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বনপাড়া -হাটিকুমরুল মহাসড়কের মোল্লা হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর থেকে নাটোরের লালপুরের গ্রীনভ্যালী পার্কে পিকনিক করতে আসে বাস পিকনিক শেষে তারা পুনরায় গাজীপুর ফিরছিলেন। পথে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মোল্লা হোটেলের সামনে পৌছালে সামনে থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস সামনের একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে পিকনিকের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ীর অন্তঃত ৪ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। এদিকে দুর্ঘটনার পর বাসের চালক বাসটি রেখেই পালিয়ে যায়।