সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:৩১:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঈদের আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে ঢাকার আট লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু

ঈদের আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে ঢাকার আট লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু

ঈদের আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে ঢাকার আট লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু। এতে রাজধানীতে দ্রুত ঢোকা ও বের হওয়া যাবে। সেতুটি দিয়ে শুধু যাত্রী চলাচলই নয়, সাভার-আশুলিয়ার শিল্প-কারখানার পণ্য পরিবহনও সহজ হবে। রাজধানীর প্রবেশপথের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর পাশেই নবনির্মিত দ্বিতীয় আমিনবাজার সেতু।


এর দুটি লেন যানবাহন চলাচলের জন্য আগেই খুলে দেওয়া হয়েছে। এবার কোরবানির ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে বাকি ছয় লেন। এতে চাপ কমবে পুরনো সেতুর ওপর। যানজট এড়িয়ে নির্বিঘ্নে রাজধানীতে ঢোকা ও বের হওয়ার সুযোগ পেতে যাচ্ছে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দূরপাল্লার যানবাহন।


জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান কালের কণ্ঠকে বলেন, ‘ঈদের আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে আট লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু। এতে রাজধানীতে দ্রুত ঢোকা ও বের হওয়া যাবে। এ সেতুর সুবিধাজনক দিক হলো সরাসরি ও লোকাল গাড়ির জন্য আলাদা লেন থাকবে।’