সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫১:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে ইসলামি ছাত্র শিবিরের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা

মুরাদনগরে ইসলামি ছাত্র শিবিরের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 


মুরাদনগরে  এসএসসি / দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মুরাদনগর উপজেলা শাখা  ইসলামী ছাত্রশিবির।

 

মুরাদনগরে ইসলামি ছাত্র শিবিরের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা

 

বুধবার (২০ আগষ্ট) কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ হলরুমে ১৫৬ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

 

মুরাদনগরে ইসলামি ছাত্র শিবিরের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা — ছবি ২


 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসাইন।

 

মুরাদনগরে ইসলামি ছাত্র শিবিরের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা — ছবি ৩


 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কুমিল্লা জেলা শিবির সভাপতি  সানাউল্লাহ রাসেল,  মুরাদনগর উপজেলা থেকে জামায়াত এমপি প্রার্থী ইউসুফ সোহেল, মুরাদনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক,  চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের সাবেক জিএস মহিউদ্দিন মুহাম্মদ ফারুক,  মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আমির হোসেন,  উপজেলা জামায়াতের সাবেক আমির মনসুর মিয়া,  শিক্ষাবীদ আক্তার হোসেন। ইমরান বিন কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা।
 

সংবর্ধিত শিক্ষার্থীরা জানায়, তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের উপকারে আসতে চায়।
 

অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন গোমতী সংগীত 
শিল্পী গোষ্ঠী।