বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জার্মান দল থেকে প্রীতি ম্যাচে বাদ পড়লেন মুলার

জার্মান দল থেকে প্রীতি ম্যাচে বাদ পড়লেন মুলার

পেরু ও বেলজিয়ামের বিপক্ষে চলতি মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তরুণদের সুযোগএই দুই ম্যাচের দল থেকে অভিজ্ঞ ফরোয়ার্ড থমাস মুলারকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের কোচ হান্সি ফ্লিক।


জার্মান স্পোর্টস ম্যাগাজিন কিকারের সঙ্গে আলাপকালে ফ্লিক বলেন, ‘এর অর্থ এই নয় যে ২০২৪ ইউরো থেকে মুলার বাদ পড়েছেন। আগামী দুই ম্যাচে মুলার দলে থাকছেন না। এটা তার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। জাতীয় দলে তরুণ খলোয়াড়দের সুযোগ দিতে চাই, ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আগামী ২৫ মার্চ মেইঞ্জে পেরুর মোকাবেলা করবে জার্মানি। এর তিনদিন পর কোলনে বেলজিয়ামকে আতিথ্য দিবে সাদা জার্সিধারীরা।

৩৩ বছর বয়সী মুলার গত বছর ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলেছেন। ফর্মহীনতার কারণে কাতারে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে বেশ। কিন্তু বিশ্বকাপের পর আন্তর্জাতিক দায়িত্ব থেকে অবসরের কোন ইঙ্গিত দেননি মুলার। মুলার জানিয়েছিলেন, ‘পেশাদার ফুটবলার হিসেবে যতদিন খেলার মধ্যে আছি জাতীয় দলের প্রয়োজন পড়লে আমি তাদের সঙ্গে আছি।’


ইউরো ২০২৪’কে সামনে রেখে দলের তরুণদের আরো অভিজ্ঞ করে তোলাই ফ্লিকের মূল লক্ষ্য। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর জার্মানিকে আবারও জয়ের ধারা ফেরাতেই ইচ্ছা পোষণ করেছেন ফ্লিক। এ সময় ফ্লিক বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাল ফুটবল উপহার দেওয়া, ফুটবলের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ দেওয়া। যখন সবাই দেখবে আমরা জার্মানির হয়ে খেলার জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি তখন তাদের মানসিকতারও পরিবর্তন হবে।’