সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লেবাননের কাছে ৪-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল

লেবাননের কাছে ৪-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে লেবাননের কাছে ৪-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ দল।

মঙ্গলবার (১১ জুন) কাতারের নিরপেক্ষ ভেন্যুতে প্রথম থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লেবানন। ম্যাচের ৫ মিনিটে হাসান মাসতুক পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন লেবাননকে।

বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে মধ্যপ্রাচ্যের দলটি। বিরতির পর আরও দুই গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। 

৪৯ মিনিটে তৃতীয় গোল পায় লেবানন। করিম দারবেশের কাটব্যাক থেকে হাসান মাতুক ফাঁকায় প্লেসিং করে দেন। ৫৭ মিনিটে গোল শোধ করার একটি সুযোগ অবশ্য পেয়েছিল লাল-সবুজরা। তবে শেখ মোরসালিনের শট পোস্টের বাইরে দিয়ে যায়। পরের মিনিটে মোরসালিনের বুদ্ধিদ্বীপ্ত পাসে রাকিব বক্সের ভেতরে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন। এটাই ছিল সবচেয়ে ভালো সুযোগ।

লেবাননের তখনও গোলের খিদা কমেনি। ম্যাচের ৬০ মিনিটে হাসান মাতুক বক্সে ঢুকে এক ঝটকায় তপুকে ছিটকে ফেলে ডান পায়ের জোরালো কোনাকুনি শটে হ্যাটট্রিক পূর্ণ করেন। হ্যাটট্রিক করেই মাঠ ছাড়েন ১৮ বছর ধরে খেলা এই ফরোয়ার্ড। এরই সঙ্গে ক্যারিয়ারে শেষ ম্যাচটিও খেলে ফেললেন। সতীর্থরা দারুণ সম্ভাষণ জানিয়ে বিদায়টা স্মরণীয় করে রাখলেন লেবাননের এই তারকার।

৬৯ মিনিটে জামালের জায়গায় নামেন শাহরিয়ার ইমন। উইং দিয়ে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। তবে লেবাননের জমাট রক্ষণের কারণে সফলতা দেখা দেয়নি।

শেষের দিকে নামেন বিশ্বনাথ ঘোষ, কাজেম শাহ ও রফিকুল ইসলাম। কানাডা প্রবাসী কাজেমেরও অভিষেক হয় এই ম্যাচে। তবে বদলয়ানি ম্যাচের চিত্র। মাঠে আসা হাজারও সমর্থকদের সামনে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ বাছাই শেষ করলো বাংলাদেশ। গ্রুপে এক পয়েন্ট নিয়ে সবার তলানিতে থেকেই দেশে ফিরে আসতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।