মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা: দুই আসামি গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা: দুই আসামি গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার

কুমিল্লা জেলা প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা চালক মাহবুব আলম ওরফে মাসুম হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
 

রোববার (২১ জুন) জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
 

পুলিশ জানায়, গত শনিবার উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় সংলগ্ন রাস্তার পাশের ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুব আলম গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
 

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মাহবুব আলম দুই যাত্রী পরিবহনের উদ্দেশ্যে তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
 

ঘটনার তদন্তে প্রথমে দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাঈম ইসলাম (২৩)কে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরমান সরকার (২০) নামে আরও একজনকে আটক করা হয় এবং ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
 

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মাহবুব আলমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।