বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় মাদকবিরোধী কার্যক্রম: শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও শিক্ষা উপকরণ বিতরণ

পটিয়ায় মাদকবিরোধী কার্যক্রম: শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও শিক্ষা উপকরণ বিতরণ

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের উদ্যোগে শিক্ষার্থীদের সচেতন করতে মাদকবিরোধী লিফলেট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে পটিয়া পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী শ্রেণীভিত্তিক বক্তৃতা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের উপপরিদর্শক উত্তম বরণ দেবনাথ ও উপপরিদর্শক মো. সামশুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন শিক্ষার্থীর জীবনকে নয়, বরং তার পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে সচেতন ভূমিকা রাখতে হবে। একটি সুস্থ, নিরাপদ ও সৃজনশীল সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট, খাতা ও স্কেল বিতরণ করা হয়।