বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শিগগিরই শ্রম আইন সংশোধনের ঘোষণা দিলেন শ্রম উপদেষ্টা

শিগগিরই শ্রম আইন সংশোধনের ঘোষণা দিলেন শ্রম উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষার লক্ষ্যে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
 

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, শ্রম অধিকার ও শ্রমিকদের কল্যাণকে প্রাধান্য দিয়ে আইনটি যুগোপযোগী করা হবে। তিনি আরও বলেন, আগামী জুন মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র সঙ্গে বৈঠকের পর সংশোধিত আইনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।
 

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। আগামীকাল বৃহস্পতিবার সকালে রাজধানীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি, দেশের বিভিন্ন জেলায় সেমিনার ও সচেতনতামূলক অনুষ্ঠান ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।
 

এ উপলক্ষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এছাড়া, শ্রম অধিকারবিষয়ক মানসম্মত সংবাদ, স্থিরচিত্র ও প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিক, রিপোর্টার ও চিত্রগ্রাহকদের মধ্য থেকে নির্বাচিতদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
 

মেহনতি মানুষের অবদান তুলে ধরতে তৈরি করা হয়েছে ডকুমেন্টারি ও টিভিসি, যা গণমাধ্যমে প্রচার করা হবে। মে দিবসের প্রতিপাদ্য— ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’— স্লোগানটি ক্ষুদে বার্তার মাধ্যমে দেশের সব মোবাইল ফোন গ্রাহকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।