সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪০:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ খালেদা জিয়ার, নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ খালেদা জিয়ার, নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
 

মঙ্গলবার (২২ জুলাই) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বেগম জিয়া বলেন, “মহান আল্লাহতায়ালা যেন তাদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।”
 

বিবৃতিতে তিনি দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান জানান। বিশেষ করে হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং রক্তদানে এগিয়ে আসার নির্দেশ দেন।
 

এদিকে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুইজনের একজন বিমানবাহিনীর পাইলট ও অপরজন শিক্ষিকা।
 

দুর্ঘটনায় আহত ৭৮ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে ভর্তি দুজন রোগী বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন বলে জানান ডা. সায়েদুর। তিনি বলেন, “আহতদের চিকিৎসায় সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”