রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৪:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সাতক্ষীরার শ্যামনগরে দুই রোহিঙ্গা নারীসহ পাচারকারী আটক

সাতক্ষীরার শ্যামনগরে দুই রোহিঙ্গা নারীসহ পাচারকারী আটক

সাতক্ষীরার শ্যামনগরে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরবনসংলগ্ন কালিঞ্চি গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আব্দুল্যাহ তরফদার (৪২) নামের এক অভিযুক্ত কে আটক করা হয়। তিনি কালিঞ্চি গ্রামের আকবর হোসেন তরফদারের ছেলে।


এ ব্যাপারে কৈখালী রিভারাইন বর্ডার গার্ড (আরবিজিবি) কম্পানি বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. লিয়াকত আলী মোল্যা বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে দুই রোহিঙ্গা নারীকে ভারতে পাচারের খবর গোপনে জানতে পেরে তখনই অভিযান চালানো হয়। এ সময় দুই রোহিঙ্গা নারীসহ পাচারকারী আব্দুল্যাহ তরফদারকে আটক করা হয়। মোটা অঙ্কের টাকায় চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের ভারতে পাচার করা হচ্ছিল। তবে দুই নারী ও অভিযুক্ত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।