সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৭:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

জমির খাজনা, ভূমি উন্নয়ন কর ও নামজারিতে বড় সুখবর!

জমির খাজনা, ভূমি উন্নয়ন কর ও নামজারিতে বড় সুখবর!

ঢাকা প্রেস নিউজ


ই-মিউটেশন
চালুর ফলে নাগরিকরা এখন ঘরে বসেই ২৮ দিনের মধ্যে নামজারি করতে পারছেন, যা আগে ৫৭ দিন সময় লাগত বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

 

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি ব্যবস্থাপনার আওতায় ই-মিউটেশন এবং অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেম চালু করেছে বলে জানান মন্ত্রী।
 

ভূমি উন্নয়ন কর সিস্টেম ব্যবহার করে নাগরিকরা ঘরে বসে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জমির খাজনা-ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন।
 

ভূমি উন্নয়ন কর বৃদ্ধির কোন পরিকল্পনা এখনো নেই বলে মন্ত্রী জানান। তবে এলাকাভিত্তিক নামজারি ফি বৃদ্ধি করা যায় কি না তা সরকার বিবেচনা করছে।