মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বড়াইগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নাগরিক পার্টির নেতা ও গৃহবধুসহ ৫ জন আহত

বড়াইগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নাগরিক পার্টির নেতা ও গৃহবধুসহ ৫ জন আহত

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা সংস্করণ কে কেন্দ্র করে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও গৃহবধুসহ ৫ জন আহত হয়েছে।

 

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে দশটার দিকে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রাম এলাকায় এঘটনা ঘটে। 
 

এলাকাবাসী সুত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামে মোঃ মুরাদ হাজির ব্যক্তিগত জমির উপর দিয়ে স্থানীয় লোকজন চলাচল করতো । সোমবার সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড়াইগ্রাম উপজেলা কমিটির যুগ্ন-সমন্বয়ক মোঃ মাহমুদ উনন নুহু ও তার বাবা মোঃ রকিব উদ্দিনসহ ওই গ্রামের কিছু লোকজন মুরাদ হাজির জমির উপরে দিয়ে স্থানীয় লোকজন চলাচল করতো, সেই রাস্তা মেরামত এর কাজ ( রাস্তা সংস্করণ) এর কাজ শুরু করে।
 

পরে জমির মালিক মুরাদ হাজি নিষেধ ও বাধাঁ প্রদান করলে তাহারা জোরপূর্বক রাস্তা সংস্করণ এর কাজ করতে থাকে। এঘটনা দু'গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে দুই গ্রুপের ৫ জন আহত হয়।
 

আহত ব্যক্তিরা হলেন, মাহমুদ উনন নুহু ও তার পিতা মোঃ রকিব উদ্দিন, জমির মালিক মোঃ মুরাদ হাজি ও তার ছেলে মোঃ সেলিম, ও মুরাদ হাজির পুত্রবধূ মোছাঃ মিতা খাতুন। 
 

জমির মালিক মুরাদ হাজীর অবস্থা আশংকাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ও জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতা নুহু সহ বাকি ৪ জন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
 

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল), নাটোর শোভন চন্দ্র হোড় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, দু' গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।