মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভালো চারাগাছ চেনার কৌশল

ভালো চারাগাছ চেনার কৌশল

অনেক সময় না বুঝেই আমরা নার্সারি থেকে ভুল চারা সংগ্রহ করে ফেলি। চারাটি টবে লাগানোর কিছুদিন পরই দেখা যায় গাছটি মরে যাচ্ছে। তা ছাড়া সঠিক চারা সংগ্রহ না করার কারণে বৃদ্ধি এবং ফলনও ভালো হয় না।

ভালো চারাগাছ চেনার বিভিন্ন উপায় বা কৌশল রয়েছে, জানালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ এবং ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক নিপা মোনালিসা। তিনি জানান, সবার আগে গাছটি কোথায় রাখা হবে, সেটা ঠিক করতে হবে। বাড়ির বাইরের গাছ এবং অন্দরের গাছ সম্পূর্ণ আলাদা।


ভালো চারাগাছ চেনার কৌশল

•    নার্সারিতে একই জাতের বিভিন্ন চারাগাছ থাকে। কিন্তু সব কটির বৃদ্ধি সমান হয় না। তাই বৃদ্ধি ভালো হয়েছে, এমন গাছ বেছে নিতে হবে।

•    যে গাছের একটি শাখা লম্বা হয়ে উঠে গেছে, সে রকম গাছ না কেনাই ভালো। কারণ, এমন গাছকে পরে ঝোপ আকারে আনা খুব কষ্টসাধ্য।

•    চারাগাছে ফুল বা ফল ধরা থাকলে মন সহজেই আকর্ষিত হয়। তবে বাড়িতে লাগানোর জন্য ফুল–ফলযুক্ত গাছ উপযুক্ত নয়। বাড়িতে গিয়ে লাগানোর পরপরই সব ফুল ফল ঝরে যাবে। এমনকি মারাও যেতে পারে গাছ। ফল আসার নিশ্চয়তা দেবে, এমন গাছ নিতে পারেন।

•    যে চারাগাছটি কিনবেন, তার উচ্চতা ২ থেকে ৩ ফুটের মধ্যে হতে হবে। এ উচ্চতার চারাগাছ সহজে মানিয়ে নিতে পারে।

•    গাছ টবে থাকুক বা প্যাকেটে, শিকড় বেরিয়ে গেলে কাটা যাবে না। আর মূল শিকড়কে অবশ্যই খুব যত্ন করে রাখতে হবে। তাই গাছ তোলার সময় খেয়াল করুন, পলিথিন বা প্যাকেট ভেদ করে মাটিতে শিকড় চলে গিয়েছে কি না। যদি গিয়ে থাকে, তবে টেনে তোলার সময় শিকড় ছিঁড়ে যেতে পারে। তারপর বাড়িতে নিয়ে লাগালে গাছটি মরে যেতে পারে। আবার মূল শিকড় বাইরে বার হয়ে গিয়েছিল আর তা কেটে দেওয়া হয়েছিল, এমন চারাগাছও কিন্তু চলবে না। তবে গাছ প্যাকেটে থাকলে বড় প্যাকেটের গাছ নেওয়াই ভালো।

•    চারাগাছ কেনার সময় খেয়াল করুন গাছের গোড়া একটু মোটা ও সবল কি না। মাটিতে শক্তভাবে আঁকড়ে আছে কি না। অনেক সময় বিক্রেতা নতুন লাগানো গাছকে পুরোনো বলে চালিয়ে দিতে চান। তাই গাছের ডাল ধরে আলতো করে ঝাঁকি দিয়ে দেখুন গাছের গোড়ায় মাটি শক্ত করে ধরে আছে কি না। গোড়া শক্ত হলে কিছু হবে না, আর নতুন মাটিতে বসানো হলে সহজেই খুলে আসবে।