রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩১:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মুরাদনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জয়ী টনকি ইউনিয়ন

মুরাদনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জয়ী টনকি ইউনিয়ন

ঢাকা প্রেস নিউজ

 

কুমিল্লার মুরাদনগরে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে টনকি ইউনিয়ন। রবিবার বিকেলে লক্ষীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা সদর ইউনিয়নকে ১-০ গোলে হারায়।

 

এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন।

 

খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান মজুমদার, মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধরে, বাঙ্গরা বাজার থানার ওসি সফিউল আলম, আওয়ামীলীগ নেতা মাশুকুল ইসলাম মাশুক, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, অধ্যাপক কাজী তুফরীজ এটন, তৈয়বুর রহমান তুহিন, যুবলীগ নেতা আল-আমিন সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ।

 

খেলার শেষে উভয় দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি।

 

এই টুর্নামেন্টটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে অনুষ্ঠিত হয় এবং অনুর্ধ্ব ১৭ বছর বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল।