সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫২:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

দেশের অগ্রগতির জন্য মানবিক ও সুশৃঙ্খল মানুষ হওয়া জরুরি: সেনাপ্রধান

দেশের অগ্রগতির জন্য মানবিক ও সুশৃঙ্খল মানুষ হওয়া জরুরি: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখেও দেশকে এগিয়ে নিতে হলে মানবিক গুণাবলি ও শৃঙ্খলার বিকল্প নেই। তিনি বলেন, “মানবিক ও ভালো মানুষ না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”
 

শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে অনুষ্ঠিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “শৃঙ্খলা অনুসরণ করলে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েরই লাভ হয়। দেশের টেকসই উন্নয়নে প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম।”
 

অনুষ্ঠানে পাঁচটি পৃথক ক্যাটাগরিতে পাঁচজন কৃতীকে পুরস্কৃত করেন সেনাপ্রধান।
 

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদন কৌশল, তাপ প্রযুক্তি এবং মহাকাশ গবেষণাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তিগত বিষয়ে আলোচনা হয়।
 

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন ও জাপানের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।