বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ঈদে যান চলাচল ও নিরাপত্তায় সেনাবাহিনীর বিশেষ উদ্যোগ

ঈদে যান চলাচল ও নিরাপত্তায় সেনাবাহিনীর বিশেষ উদ্যোগ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দুই সপ্তাহব্যাপী বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এই কার্যক্রম ঈদের আগের দিনগুলো থেকে শুরু হয়ে ঈদের পর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. শফিকুল ইসলাম।
 

সোমবার সেনাসদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
 

তিনি বলেন, জাতীয় মহাসড়কসহ গুরুত্বপূর্ণ রুট, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট এলাকায় দিন-রাত সেনাবাহিনীর টহল জোরদার করা হবে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে চেকপোস্ট। একইসঙ্গে টিকিট কালোবাজারি ও অতিমূল্যে টিকিট বিক্রয় রোধে অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলবে।
 

লে. কর্নেল শফিকুল ইসলাম আরও জানান, এ উদ্যোগ ঈদুল ফিতরের সময়কার মতোই জননিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। মানুষ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছে স্বজনদের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দঘন ঈদ উদযাপন করতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই সেনাবাহিনীর এ বিশেষ ব্যবস্থাপনা।
 

কোরবানির পশুর হাট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সে বিষয়েও সেনাবাহিনী সতর্ক থাকবে বলে জানান তিনি। মূল সড়কের পাশে পশুর হাট বসায় যানজট ও জনভোগান্তির আশঙ্কা থাকে। এ সময় চাঁদাবাজ ও ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে এসব অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে।