সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫৬:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ফায়ার সার্ভিসের জন্য ৩ ডিজিটের হটলাইন নম্বর চালু!

ফায়ার সার্ভিসের জন্য ৩ ডিজিটের হটলাইন নম্বর চালু!

ঢাকা প্রেসঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ৩ ডিজিটের নতুন হটলাইন নম্বর ১০২।

কিভাবে এই নতুন নম্বর ব্যবহার করবেন: জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে টিএন্ডটি ছাড়া অন্য সকল অপারেটর থেকে এই নম্বরে কল করতে পারবেন। টিএন্ডটি অপারেটর থেকেও শীঘ্রই এই সেবা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

মনে রাখবেন: বর্তমানে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ও সচল থাকবে। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখের পর থেকে ১৬১৬৩ নম্বর বন্ধ হয়ে যাবে। তখন থেকে শুধুমাত্র ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা দিয়ে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য ছিল। সেই কারণে ৫ ডিজিটের হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছিল। এখন আরও সহজ সেবা প্রদানের জন্য তিন ডিজিটের ১০২ হটলাইন নম্বর চালু করা হলো।

আপনার জরুরি অবস্থায় দ্রুত সহায়তা পেতে এই নতুন নম্বরটি মনে রাখুন এবং প্রয়োজনে যোগাযোগ করুন।