সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৬:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পলাশবাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

পলাশবাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন, স্টাফ রিপোর্টার:-



গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম এর নির্দেশে পলাশবাড়ী থানা পুলিশ মাদক জুয়া ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। 

 

এরইরাবাহিকতায় পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর নির্দেশে  থানা পুলিশের একটি টিম ১৩ জুলাই শনিবার রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের  পলাশবাড়ী পৌর সভার মহেশপুর নামক স্থানে  দীপ এন্টারপ্রাইজ' নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি   চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ ওমর ফারুক (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

 

গ্রেফতারকৃত ওমর ফারুক (৪৩) বগুড়া সদর থানা এলকার আমজাদ হোসেনের ছেলে।

 

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন, এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে