সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:১৬:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ওমানে বাংলাদেশীদের জন্য ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ওমানে বাংলাদেশীদের জন্য ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ঢাকা প্রেস নিউজ


ওমান সরকার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ ১২টি পেশায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করেছে। দেশটিতে অবৈধভাবে অবস্থানকারী ৯৬ হাজার বাংলাদেশী অভিবাসীকে বৈধ করার পরিকল্পনাও রয়েছে। অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও বিবেচনা করছে ওমান সরকার।

 

ওমানে বাংলাদেশীদের জন্য ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে জানান। এখন দক্ষ জনবল ভিসা পেলেও, অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে আলোচনা হবে। ওমানের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির জন্য একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

উল্লেখ্য:গত বছরের ৩১ অক্টোবর থেকে ওমান বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল।
 

এর ফলে ওমানে দক্ষ বাংলাদেশীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের জন্য সুষ্ঠু জীবনের সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ও ওমানের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।