বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৯:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কারাগারে মাদক আনতে এসে ধরা, মোবাইল কোর্টে এক মাসের কারাদণ্ড

কারাগারে মাদক আনতে এসে ধরা, মোবাইল কোর্টে এক মাসের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাদক পৌঁছাতে এসে ধরা পড়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কারাগারের ফটকে সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করে কারারক্ষীরা।
 

আটক ব্যক্তির নাম মো. কামাল হোসেন। তিনি কুমিল্লা সদর উপজেলার কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আ. রবের ছেলে।
 

জেল সূত্র জানায়, কামাল হোসেন কারাগারে থাকা এক আসামির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তবে তার আচরণে সন্দেহ হলে কর্তব্যরত দুই কারারক্ষী তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করেন। এতে তার কাছে থাকা গাঁজার প্যাকেটটি ধরা পড়ে।
 

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, মাদক বহনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে কামাল হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আর্থিক জরিমানাও করা হয়েছে। বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে।