বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন। সোমবার সকালে ঢাকা থেকে তিনি উড়োজাহাজে করে যশোরের উদ্দেশে রওনা হন। সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।

এখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী শার্শা উপজেলায় যাবেন। সেখানে তিনি বেতনা নদীর সংযোগ উলাসী-যদুনাথপুরে প্রায় সাড়ে চার কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

শার্শা থেকে ফিরে তারেক রহমান যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঐতিহ্যবাহী শতবর্ষী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সাড়ে ৩টায় যশোর ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেবেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।