মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৫:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ৫ জন

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ৫ জন

মুরাদনগর উপজেলা প্রতিনিধি:-


 

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

রোববার ভোরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি মুরাদনগরের বাহেরচর গ্রামের সহিদ মিয়ার ছেলে।

 

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ৫ জন

                                                                    ধর্ষণ মামলার একমাত্র আসামি ফজর আলী।

 

এর আগে, শনিবার রাতভর অভিযান চালিয়ে ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন—সুমন (আবদুল হান্নানের ছেলে), রমজান (জাফর আলীর ছেলে), আরিফ (মো. আলমের ছেলে) ও অনিক (তালেম হোসেনের ছেলে)।
 

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বাবা-মা অনুপস্থিত থাকার সুযোগে ফজর আলী তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। ঘটনার সময় আশপাশের কয়েকজন যুবক এসে তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে ভিডিও ধারণ করে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
 

এ বিষয়ে মুরাদনগর থানায় দায়ের করা মামলায় ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়। ওই নারী হিন্দু সম্প্রদায়ের এবং তার স্বামী পাঁচ বছর ধরে প্রবাসে অবস্থান করছেন। তাদের দুটি সন্তান রয়েছে।

 

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ৫ জন — ছবি ২

                                               কুমিল্লায় নারীর নগ্ন ভিডিওধারণ ও ভাইরালকাণ্ডে এই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ১০-১২ জন যুবক তাকে মারধর করছে এবং সে বাঁচার আকুতি জানালেও কেউ সহায়তা করেনি।
 

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে এবং ভিডিও ভাইরালের ঘটনায় চারজনকে আইসিটি আইনে গ্রেপ্তার করা হয়েছে।
 

কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, প্রধান আসামি ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তার করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অন্যান্যদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।