সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২০:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শত কোটি টাকা পাচারের অভিযোগে আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শত কোটি টাকা পাচারের অভিযোগে আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল, তাঁর স্ত্রী হাসিনা ইকবাল এবং এস এম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
 

বৃহস্পতিবার (তারিখ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।
 

দুদকের পক্ষে সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এই তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, এস এম শামীম ইকবালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে মানিলন্ডারিংয়ের অভিযোগে একটি অনুসন্ধান টিম কাজ করছে।
 

বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারে, তারা দেশত্যাগের চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে, তাদের দেশত্যাগ করলে শত কোটি টাকা পাচারের অভিযোগের তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদন করা হয়।