সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্রাজিলের পেনাল্টি প্রাপ‍্য ছিল, কনমেবল ভুল স্বীকার করেছে

ব্রাজিলের পেনাল্টি প্রাপ‍্য ছিল, কনমেবল ভুল স্বীকার করেছে

কোপা আমেরিকা 2024 চলছে বিতর্কের মাঝে। রেফারিং নিয়ে বারবারই উঠছে প্রশ্ন। বিশেষ করে, 'ডি' গ্রুপের ম্যাচে ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচে রেফারিং নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

ম্যাচের 42তম মিনিটে, ব্রাজিলের তারকা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র ডি-বক্সে ফাউলের শিকার হন। কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনিয়োস তাকে ফেলে দেন।

প্রথম দেখেই মনে হয়েছিল ভিনিসিয়াসকে ফাউল করা হয়েছে। রিপ্লেতেও তা স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু ভেনেজুয়েলার রেফারি হেসুস ভালেনজুয়েলা পেনাল্টি দেননি।

ভিএআর-এর দীর্ঘ পর্যালোচনার পরও রেফারির সিদ্ধান্তই বহাল রাখা হয়।

কিন্তু ম্যাচের পর, কনমেবল এক ভিডিও বার্তায় স্বীকার করে যে, ভিনিসিয়াসকে ফাউল করা হয়েছিল এবং পেনাল্টি দেওয়া উচিত ছিল।

ভিএআর ভুল করে মাঠের রেফারির সিদ্ধান্ত বহাল রেখেছে।

এই ভুল সিদ্ধান্তের ফলে ব্রাজিল ম্যাচ ড্র করে এবং কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে উরুগুয়ের বিপক্ষে।

ম‍্যাচ শেষে পেনাল্টি না পাওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ব্রাজিল দরিভাল।