বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৯:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মামলা থেকে অব্যাহতির আশ্বাসে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা

মামলা থেকে অব্যাহতির আশ্বাসে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি:-

 

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। মামলা থেকে অব্যাহতি দেওয়ার মিথ্যা আশ্বাসে অর্থ আদায় এবং পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে বুধবার সকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—পৌরসভার উত্তর সেওতা এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে মেহেরাব খান এবং শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে আশরাফুল ইসলাম রাজু। তারা উভয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন।
 

পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মানিকগঞ্জ নিউজ’, ‘AMRAI MANIKGANJ’, ‘আমাদের প্রাণের মানিকগঞ্জ’ এবং ‘টাঙ্গাইলের সব খবর’ নামে কয়েকটি ফেসবুক পেজের অজ্ঞাত অ্যাডমিনদের সঙ্গে যোগসাজশে মেহেরাব ও রাজু জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা মো. আনিসুর রহমান ওরফে সাব্বিরের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আনিসুরকে প্রাণনাশের হুমকি দেন।
 

এই ঘটনায় সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ তদন্তে চাঁদা দাবির প্রমাণ পায়। এরপর আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগী আনিসুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা আহ্বায়ক ওমর ফারুক বলেন, “মেহেরাব ও রাজু পূর্বে আমাদের সংগঠনের যুগ্ম সদস্য সচিব ছিলেন, তবে তারা পরে পদত্যাগ করেন। যদি তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকেন, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
 

সদর থানার ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীসহ আরও বেশ কয়েকজনের কাছ থেকে মামলা থেকে অব্যাহতির কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।