সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১৯:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামের রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

কুড়িগ্রামের রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম উপজেলার বেহুলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
 

আজ ১২ আগষ্ট মঙ্গলবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
 

স্থানীয়, সহকারী শিক্ষক ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আশরাফুল আলম প্রতিদিন বিদ্যলয়ে ৫ম শ্রেণির ছাত্রীদের ক্লাস নেন। গতকাল মঙলবার (১২ আগস্ট) বিকাল ৩টার দিকে ভুক্তভোগী শিক্ষর্থীকে বিদ্যলয়ের সবার অগোচরে দ্বিতীয় তলায় একটি ফাঁকা রুমে ডেকে নিয়ে যান ওই প্রধান শিক্ষক।
 

পরে ভুক্তভোগী ঐ ছাত্রীকে শরিরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত ও গালে চুমু খায়। এ সময় ভুক্তভোগী ছাত্রীটি তৎক্ষণাৎ ডাক চিৎকার করে। এসময় অন্যান্য রুম থেকে চিৎকার শুনে ছাত্র ছাত্রীরা এগিয়ে আসলে ঐ শিক্ষক বিদ্যালয় থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। এরপর ওই ছাত্রী বিষয়টি তাঁর স্কুলের সহপাঠীদের, শিক্ষকদের ও অভিভাবকদের জানায়।
 

পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাথীর অভিভাবকরা বিকাল ৫ টার দিকে উপজেলায় মিলিত হয়ে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা আরোও বলেন ওই শিক্ষক ইতিপুর্বেও এ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়েও এমন ঘটনা ঘটিয়েছে।
 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঈনুল ইসলাম এর ব্যাবহিত মোবাইল ফোনে একাধীকবার ফোন করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নী।
 

অভিযোগের বিষয় জানতে চাইলে রৌমারী উপজেলার নিবার্হী কর্মকর্তা উজ্জল কুমার হালদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।