সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন বছরে প্রায় ১৬ লাখ

আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন বছরে প্রায় ১৬ লাখ

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে পার্টনারশিপ অ্যান্ড মনিটরিং অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: পার্টনারশিপ অ্যান্ড মনিটরিং অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান বা ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।


চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে মোট বেতন ১৫ লাখ ৯১ হাজার ৬৭৮ টাকা।
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা ও বিমার সুযোগ আছে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য জানতে bangladesh-jobs@christian-aid.org এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৯ মে ২০২৩।