বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে কুড়িগ্রামে পুলিশের উপর হামলা

মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে কুড়িগ্রামে পুলিশের উপর হামলা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আত্মরক্ষার্থে আট রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এবং মাদকসহ দুইজন ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
 

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামে এই ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী নন্দলাল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ যাদুরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলগার চর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন, মানিক মিয়া, ইসমাইল, এরশাদের বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি করে সাড়ে চার কেজি গাঁজা, তিন হাজার পঁয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি ১০০ রুপির নোট, ৪০০ ইন্ডিয়ান রুপি, ৩টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে। অভিযানের সময় মানিক ও আনোয়ারকে আটক করে নিয়ে আসার সময় তাদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী আসামিদের ছিনিয়ে নিতে লাঠিসোঁটা, হাসুয়া, কাঁচি, চাপাতি নিয়ে পুলিশের ওপর অতর্কিতভাবে ইটপাটকেল ছুড়ে হামলা করে। একপর্যায়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আট রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
 

এ সময় তাদের হামলায় আহত হন এএসআই মনির হোসেন ও কনস্টেবল রাকিবুল। আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আট রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় মানিক, আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুইজন মাদক ব্যবসায়ী ইসমাইল, এরশাদ পলাতক রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।