মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চীন ও ভিয়েতনামে ঘূর্ণিঝড়

চীন ও ভিয়েতনামে ঘূর্ণিঝড়

ভয়ংকর ঝড়ের সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। চীন ও ভিয়েতনামের বিভিন্ন এলাকায় বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। প্রচুর বিমান ও ট্রেন বাতিল করা হয়েছে।

চীনের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতে এই ঝড়গুয়াংডং প্রদেশে আছড়ে পড়েছে। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৬ কিলোমিটারের বেশি। গুয়াংডং ও হাইনান প্রদেশে শুরু হয়েছে প্রবল বৃষ্টি।


সরকারি সংবাদসংস্থা জিনহুয়া জানিয়েছে, দুই লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ছোট-বড় জলযানের পাশাপাশি হেলিকপ্টার করেও মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। সমুদ্রতীরের সব রিসোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।


আবহাওয়া অফিস জানিয়েছে, তালিম এবার দক্ষিণ চীন সাগরের দিকে গেছে এবং পরে চীনের আরেকটি প্রদেশে তা আছড়ে পড়তে পারে। এর ফলে চকিত বন্যাও আসতে পারে।

ভিয়েতনামে ৩০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকদের বলা হয়েছে, দ্বীপ থেকে চলে আসতে। সরকার জানিয়েছে, প্রবল বন্যা হতে পারে। মানুষ যেন সতর্ক থাকে। প্রচুর বিমান বাতিল করা হয়েছে।