সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১৯:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা শাখার পুজা উদযাপন পরিষদ নতুন কমিটি গঠন।

সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা শাখার পুজা উদযাপন পরিষদ নতুন কমিটি গঠন।

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-



আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলা শাখার  পূর্ববর্তী বছরের আয়-ব্যয় হিসাব প্রদান ও নতুন কমিটি গঠন উপলক্ষে গত ৯ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার, সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে বিকেল ৪ ঘটিকায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল।


 

সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা শাখার পুজা উদযাপন পরিষদ নতুন কমিটি গঠন।



উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা বাবু জিতেন্দ্র নারায়ন দাশ নাটু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক ডাক্তার কমল কদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড  পৌরসভা বিএনপি'র আহ্বায়ক  মোঃজাকির হোসেন, সদস্য সচিব ছালে আহম্মদ ছলু, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও  কাউন্সিলর শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপি'র সম্মানিত সদস্য মোহাম্মদ আলী, সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী মনোজ কুমার নাথ, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার নাথ, সাধারণ সম্পাদক সুনন্দ ভট্টাচার্য সাগর। শ্রী অমলেন্দু কনকের সঞ্চালনায় দুর্গোৎসব আনন্দঘন, উৎসবমুখর, শান্তিপূর্ণ পরিবেশে  সম্পন্ন করার লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভার বিভিন্ন মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সার্বিক আলোচনার পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী,সাংগঠনিক সম্পাদক পুজন দে নতুন কমিটিতে মনোনীত করা হয় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড  পৌরসভা শাখার সভাপতি সুজন মল্লিক (ভজন), সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ, সাংগঠনিক সম্পাদক মোহন পাল  নতুন কমিটিতে মনোনীত করা হয়। উভয়ী কমিটি অন্যান্য পদের নেতৃবৃন্দ কে মনোনীত করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ তাদের আলোচনায় সবাইকে সজাগ থেকে বিগত বছরের তুলনায় আরো বড় আয়োজনের মাধ্যমে এবারের উৎসব উদযাপনের জন্য পরামর্শ প্রদান করেন।