বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৮:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

মুক্তিযোদ্ধাকে হেনস্তা করার ঘটনায় ৫ জন গ্রেপ্তার

মুক্তিযোদ্ধাকে হেনস্তা করার ঘটনায় ৫ জন গ্রেপ্তার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে তাদের সিআরপিসির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে পুলিশ।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

গ্রেপ্তারকৃতরা হলেন- চৌদ্দগ্রামের কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার (৪৩), মো. জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), কুলিয়ারা মসজিদের ঈমাম, নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আবুল কালাম আজাদ (৪৮) এবং চাঁদপুর জেলা সদরের ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।
 

ওসি জানান, এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা না হওয়ায় গ্রেপ্তারকৃতদের সিআরপিসির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজের মাধ্যমে অভিযুক্ত ৫ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।