বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেসির দলবদল নিয়ে মুখ খুললেন স্কালোনি

মেসির দলবদল নিয়ে মুখ খুললেন স্কালোনি

আগামী মৌসুমে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি কোন ক্লাবে খেলবেন, এ নিয়ে আলোচনা বেড়েই চলেছে। মেসি বার্সেলোনায় ফিরতে চান বলে জানা গেলেও লা লিগার নিয়মের কারণে ঝামেলায় পড়তে পারেন। শেষ পর্যন্ত লা লিগার নিয়ম মেনেই বার্সা মেসির সঙ্গে চুক্তি করতে পারে কি না, সেটা সময়ই বলবে। এদিকে মেসি সৌদি আরবে যেতে পারেন বলেও রয়েছে জোর গুঞ্জন। এই পরিস্থিতিতে শিষ্যের দলবদল নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি।

কাতারের আল-কাস চ্যানেল কথা বলেছে স্কালোনির সঙ্গে। মেসির ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে স্কালোনি বলেন, ‘তাকে সেখানে যেতে দিন যেখানে সে স্বস্তি পায় সতীর্থদের নিয়ে এবং ক্লাবের ভক্তদের নিয়ে।’ ইউরোপীয় লিগ ছেড়ে দিলেও এটা জাতীয় দলের খেলায় তা প্রভাব ফেলবে না বলেও মনে করেন স্কালোনি, ‘এই বিষয়টি জাতীয় দলে আমাদের প্রভাবিত করবে না। সে যখন আমাদের সঙ্গে যোগ দেয় তখন খুশি থাকে, তাকে হাসিখুশি হিসেবে পাওয়াই দরকার।’

মেসি চলতি মৌসুম শেষে পিএসজিতে থাকছেন না, সেটা অনেকটা নিশ্চিত। অনুমতিবিহীন সৌদি সফরে যাওয়ায় ক্লাব কর্তৃক দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় পড়েন মেসি। পরে ক্ষমা প্রার্থনা করে ভিডিও প্রকাশ করার পর এক সপ্তাহ যাওয়ার আগেই অনুশীলনের অনুমতি পান। তবে ক্লাব থেকে নিশ্চিত করে জানানো হয়নি নিষেধাজ্ঞার বিষয়টি প্রত্যাহার হয়েছে কি না। এ বিষয়ে গোলডটকম জানায়, নিষেধাজ্ঞার মধ্যেই মেসিকে নতুন করে চুক্তির অফার করেছে পিএসজি।