বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওসি পর্যায়ে বড় ধরনের রদবদল

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওসি পর্যায়ে বড় ধরনের রদবদল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে ওসি ও পরিদর্শক পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। একসঙ্গে পাঁচ থানার ওসিসহ মোট আটজন পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার রাতে পুলিশ সুপার মো. এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—

  • আশুগঞ্জ থানার ওসি বিল্লাল হোসেন, যাকে সদর কোর্টে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

  • সরাইল থানার ওসি রফিকুল ইসলাম, তাকেও সদর কোর্টে পুলিশ পরিদর্শক করা হয়েছে।

  • নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাককে ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পদায়নের তালিকায় রয়েছেন—

  • নাসিরনগর থানার ওসি খাইরুল আলম, যাকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

  • নাসিরনগর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ লাইন্সে সংযুক্ত থাকা মুহাম্মদ আজাহারুল ইসলাম।

  • সরাইল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে বাঞ্ছারামপুর থানার বর্তমান ওসি মোরশেদুল আলম চৌধুরীকে।

  • নবীনগর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম।

  • বাঞ্ছারামপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জামিল খানকে।

পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানিয়েছেন, জনস্বার্থ এবং প্রশাসনিক দায়িত্ব পালনের স্বার্থে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।